তোমার জন্য একটা বিকেল আর এক মুঠো রোদ
মন ভালো করা একটা গান আর একটু আদর
তোমার জন্য নীল খামে প্রেম প্রেম কবিতা
দমকা হাওয়ায় হাতে হাত আর একা পথ চলা
আমি চাই না হাজার তারা
ভালো থাকি না তোমায় ছাড়া
আমি চাই না হাজার তারা
ভালো থাকি না তোমায় ছাড়া
থাকো এভাবেই সারাটা জীবন
তুমি আমারই তুমি আমারই হয়ে
থাকো এভাবেই তুমি আমারই হয়ে
আমি তোমারই আমি তোমারই হয়ে
আছি এভাবেই আমি তোমারই হয়ে
প্রথম দেখাতে আলতো ছোঁয়াতে
কী কথা বলে গেলে
হুম তোমারই হাসিতে দু চোখের চাহনিতে…
মন আমার কেড়ে নিলে
জানি আমি খুব অভিমানী তবু থেকো পাশাপাশি
কথা দিলাম ছেড়ে যাব না তুমি রবে আমারই…
আমি চাই না হাজার তারা
ভালো থাকি না তোমায় ছাড়া
আমি চাই না হাজার তারা
ভালো থাকি না তোমায় ছাড়া
থাকো এভাবেই সারাটা জীবন
তুমি আমারই তুমি আমারই হয়ে
থাকো এভাবেই তুমি আমারই হয়ে
আমি তোমারই আমি তোমারই হয়ে
আছি এভাবেই আমি তোমারই হয়ে
Discussion
Public comments for Tumi Amari are available on the discussion page.
View discussion