Back to Library
Patriotic

দাম দিয়ে কিনেছি বাংলা Dam Diye Kinechi Bangla

Abdul Latif

Dam Diye Kinechi Bangla lyrics by Abdul Latif (1971). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album

Single

Release

1971

গীতিকার
আব্দুল লতিফ
কণ্ঠশিল্পী
আব্দুল লতিফ
Lyrics

দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়,
দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়।

সতেরোশো সাতান্ন সনে,
ভাইবা দেখেন পড়বে মনে
দাম দিছি পলাশীর মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়
দাম দিয়ে কিনেছি বাংলা …

সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে
দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনি রে
আঠারোশো সাতান্ন সালে
দাম দিছি ফের জানে মালে
ওরে পিছন ফিরে চাইলে পরে’ একশ বছর কথা কয়
দাম দিয়ে কিনেছি বাংলা….

ব্রিটিশ গিয়া সইপ্যা গেল জল্লাদেরই হাতে রে
তারা মোদের খুন কইরাছে না না অযুহাতে রে
লক্ষ করুণ হাসি হাসি
খাইছে গুলি পরছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

বায়ান্নোতে মুখের ভাষা কিনছি বুকরে খুনে রে
বরকতেরা রক্ত দিল, বিশ্ব অবাক শোনে রে
দিছি রক্ত জন্মাবধি
কত সাগর সাগর নদী নদী
রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

ঊনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে রে
মেয়ের মায়ের বোনের ইজ্জত লুইটাছে ডাকাতে রে
বাপের সামনে বলুক তো ঝুট!
মেয়ের ইজ্জত হয়নি কি লুট?!
আজো বাংলার আকাশ বাতাস দুঃখে শোকো উদাস হয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে
ওরে বলতে কি কেউ পারো রে ভাই
দাম কি কারও কম রে?
কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা
দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুন যে উজান বয়
দাম দিয়ে কিনেছি বাংলা…

দাম দিয়ছে বুদ্ধিজীবি নামী দামী লোক কত
এই জনমে ফুরাবে কি আমার বুকের সেই ক্ষত!
ঊনিশশো একাত্তর সনে ওরে ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়
দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়।

Read in Banglish
Dam diye kinechi Bangla karo dane paowa noy, dam dichi pran lokkho koti jana ache jogotmoy, dam diye kinechi Bangla karo dane paowa noy. Soterosho shatanno shone, bhaiba dekhen porbe mone dam dichi Polashir mathe itihas tar shakkhi roy dam diye kinechi Bangla... Sheibare janilo bishsho amra koto dhoni re dan korite lokkho jibon tuccho bole goni re atharosho shatanno shale dam dichi fer jane male ore pichon fire chaile pore' eksho bochor kotha koy dam diye kinechi Bangla.... British giya shoippa gelo jolladeri hate re tara moder khun koirache na na oyuhate re lokkho korun hashi hashi khaiche guli porshe fashi tobu na dukkhini Bangla tomar amar karo hoy dam diye kinechi Bangla... Bayanote mukher bhasha kinchi bukre khune re Borkotera rokto dilo, bishsho obak shone re dichi rokto jonmabodi koto shagor shagor nodi nodi rokte Bangla lal koirachi ei kotha to mittha noy dam diye kinechi Bangla... Unishsho ekattor shale ponchishe March rate re meyer mayer boner ijjot luitache dakate re baper shamne boluk to jhut! meyer ijjot hoyni ki lut?! ajo Banglar akash batash dukkhe shoko udash hoy dam diye kinechi Bangla... Dam diyachi mayer oshru boner shombhrom re ore bolte ki keu paro re bhai dam ki karo kom re? koto kuler kulangona nam niyache birangona dukkhe Banglar Podda Meghna Jomuna je ujan boy dam diye kinechi Bangla... Dam diyache buddhijibi nami dami lok koto ei jonome furabe ki amar buker shei khoto! Unishsho ekattor shone ore sholoi December shokale obosheshe dukkhini ei Bangla ma je amar hoy dam diye kinechi Bangla karo dane paowa noy.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Ora Amar Mukher Vasha

ওরা আমার মুখের ভাষা

Abdul Latif

"ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে"

Patriotic

Sabash Bangladesh

সাবাশ বাংলাদেশ

Imtiaz Ahmed

"সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।।"

Defiant

Sonay Morano Bangla Moder

সোনায় মোড়ানো বাংলা মোদের

Maqsood Ali Khan Shai

"সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, এহিয়া তোমায় আসামীর মত জবাব দিতেই হবে।।"

Patriotic

Sobkota Janala Khule Dao Na

সবকটা জানালা খুলে দাও না

Sabina Yasmin

"সবকটা জানালা খুলে দাওনা আমি গাইব গাইব বিজয়েরই গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।"

Patriotic

Amar Sonar Bangla

আমার সোনার বাংলা

James

"তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সারোয়ার্দী, শেরেবাংলা ভাসানীর শেষ ইচ্ছায়।"

Patriotic

Bangladesh

বাংলাদেশ

James

"তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন"

Discussion

Public comments for Dam Diye Kinechi Bangla are available on the discussion page.

View discussion