Back to Library
Devotional

দাঁড়া কানাই একবার দেখি Dara Kanai Ekbar Dekhi

Lalan Shah

Dara Kanai Ekbar Dekhi lyrics by Lalan Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

দাঁড়া কানাই একবার দেখি।
কে তোরে করিল বেহাল,
হলি রে কোন দুখের দুখী।

পরণে ছিল পীত-ধড়া
মাথায় ছিল মোহন চূড়া
সে বেশ হইলি ছাড়া
বেহাল বেশ নিলে কোন সুখী।

ধেনু রাখতে মোদের সাথে
আবাই আবাই ধ্বনি দিতে
এখন এসে নদীয়াতে
হরির ধ্বনি দেও– এ ভাব কি৷

ভুল বুঝি পড়েছে ভাই তোর
আমি সেই ছিদাম নফর
লালন কয়, ভাব শুনে বিভোর
দেখলে সফল হৈতে আঁখি।।

Read in Banglish
Dara Kanai ekbar dekhi. Ke tore korilo behal, Holi re kon dukher dukhi. Porone chilo peet-dhora Mathay chilo mohon chura Se besh hoili chara Behal besh nile kon sukhi. Dhenu rakhte moder sathe Abai abai dhoni dite Ekhon ese nodiyate Horir dhoni deo– e bhab ki. Bhul bujhi poreche bhai tor Ami sei Chidam nofor Lalon koy, bhab sune bibhor Dekhle sofol hoite ankhi.

Related songs

More songs you may enjoy.

Devotional

Nobi Na Chinile Kishe Khodar Bhed Paay

নবী না চিনিলে কিসে খোদার ভেদ পায়

Lalan Shah

"নবী না চিনিলে কিসে খোদার ভেদ পায়। চিনিতে পারলো যে খোদায়, সেই দয়াময় যে নবী পারের কাণ্ডার"

Philosophical

Bina Meghe Baroshe Bari

বিনা মেঘে বরষে বারি

Lalon Shah

"বিনা মেঘে বরষে বারি। শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি।৷ ও তার না সকাল বিকাল নাহি তার কালাকাল"

Devotional

Sompoder Kole Bosaiye Hari

সম্পদের কোলে বসাইয়ে হরি

Lalon Shah

"সম্পদের কোলে বসাইয়ে হরি, আমি সুখের মাঝে তোমায় ভূলে থাকি; মত্ত হয়ে সদা পুত্র পরিবারে, আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ।"

Devotional

Kothay Achere Shei Din Dorodi Shai

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই

Lalon Shah

"কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়।"

Devotional

Pare Ke Jabi Tora Ay Na Chute

পারে কে যাবি তোরা আয় না জুটে

Lalon Shah

"পারে কে যাবি তোরা আয় না জুটে। নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।। হরি নামের তরী আর রাধা নামের বাদাম তাঁর।"

Devotional

Tin Pagole Holo Mela

তিন পাগলে হলো মেলা

Farida Parveen

"তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।"

Discussion

Public comments for Dara Kanai Ekbar Dekhi are available on the discussion page.

View discussion