নবী না চিনিলে কিসে খোদার ভেদ পায়।
চিনিতে পারলো যে খোদায়, সেই দয়াময়
যে নবী পারের কাণ্ডার
জিন্দা সে চার যুগের উপর
হায়াতোল মোরছালিন নাম যার
সেই জন্যে কয়৷
কোন নবী হইল উফাত
কোন নবী বান্দার হায়াত
নেহাজ করে জানলে নেহাত
যাবে সংশয়।
যে নবী আজ সঙ্গে তোর
চিনে মন তার দাওন ধরো
লালন বলে, পারের কারো
সাধ যদি হয়৷।
Discussion
Public comments for Nobi Na Chinile Kishe Khodar Bhed Paay are available on the discussion page.
View discussion