Back to Library
Festive

দশ হাতে ওই দশ দিকে মা Dash Hate Oi Dash Dike Ma

Kazi Nazrul Islam

Dash Hate Oi Dash Dike Ma lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

দশ হাতে ওই দশ দিকে মা
ছড়িয়ে এল আনন্দ।
ঘরে ফেরার বাজল বাঁশি
বইছে বাতাস সুমন্দ।
আনন্দ রে আনন্দ॥

আমার মায়ের মুখের হাসি
শরৎ-আলোর কিরণরাশি
কমল-বনে উঠছে ভাসি
মায়ের গায়ের সুগন্ধ।
আনন্দ রে আনন্দ॥

উঠছে বেজে দিগ্‌বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ,
মনের আজি নাই ঠিকানা, যেন বনের কুরঙ্গ।
দেশান্তরী ছেলেমেয়ে
মায়ের কোলে এল ধেয়ে,
শিশির-নীরে এল নেয়ে
স্নিগ্ধ অকাল-বসন্ত।
আনন্দ রে আনন্দ॥

Read in Banglish
Dash hate oi dash dike ma chhoriye elo anondo. Ghore ferar bajlo bashi boichhe batash sumondo. Anondo re anondo. Amar mayer mukher hasi shorot-alor kironrashi komol-bone uthchhe bhashi mayer gayer sugondho. Anondo re anondo. Uthchhe beje digbidike chhutir madol mridongo, moner aaji nai thikana, jeno boner kurongo. Deshantori chhele-meye mayer kole elo dheye, shishir-niere elo neye snigdho okal-boshonto. Anondo re anondo.

Related songs

More songs you may enjoy.

Festive

Momo Agomone Baje Agomonir Sanai

মম আগমনে বাজে আগমনির সানাই

Kazi Nazrul Islam

"মম আগমনে বাজে আগমনির সানাই। সহসা প্রভাতে ‘আমি এসেছি’ জানাই॥"

Melancholic

Bijoyotshob Phurailo Ma Go

বিজয়োৎসব ফুরাইল মা গো

Kazi Nazrul Islam

"বিজয়োৎসব ফুরাইল মা গো, ফিরে আয় ফিরে আয়। মা আনন্দিনী গিরিনন্দিনী শিব-লোকে অমরায়"

Festive

Ma Esechhe Ma Esechhe

মা এসেছে মা এসেছে উঠল কলরোল

Kazi Nazrul Islam

"মা এসেছে মা এসেছে উঠল কলরোল। দিকে দিকে উঠল বেজে সানাই কাঁসর ঢোল॥"

Romantic

Priyo Emon Raat Jeno Jay Na Brithai

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

Kazi Nazrul Islam

"প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই॥ পরি চাঁপা রঙের শাড়ি, খয়েরি টিপ, জাগি বাতায়নে, জ্বালি আঁখি-প্রদীপ,"

Melancholic

Sahasa Ki Gol Badhalo Papiya Aar Pike

সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে

Kazi Nazrul Islam

"সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে। গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে॥ নাই বৃষ্টি বাদল ওলো দৃষ্টি কেন ঝাপসা হল?"

Romantic

Snigdha Shyamabeni Barna Eso Malabika

স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা

Kazi Nazrul Islam

"স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা! অর্জুন-মঞ্জুরী কর্ণে, গলে নীপ-মালিকা, / মালবিকা।।"

Discussion

Public comments for Dash Hate Oi Dash Dike Ma are available on the discussion page.

View discussion