দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন
দেহের বাতি জ্বালাইয়ে দেখরে যুগল মিলন।।
মন রে
এ দেহ করিয়া শুচি বৈষ্ণব হৈল রুহিদাস মুচি
পেয়ে কৃষ্ণধন
পঞ্চপাণ্ডব এক হইয়া রুহিদাসকে করায় ভোজন।।
মন রে
দাতাকৰ্ণ পদ্মাবতী গুরুপদে কইরে মতি
তারা দুইজন,
তারা আপন পুত্রের মুণ্ড কেটে
ব্রাহ্মণে করায় ভোজন।।
Discussion
Public comments for Deher Majhe Achhe Re Mon Golok Brindabon are available on the discussion page.
View discussion