দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী।
হাতে চান্দ কপালে চাঁদ আমার চাঁদের উপরে কতই চাঁদ
আমার চাঁদের গলে কে দিল চাঁদের মালা গো সজনী।
নাম বাঁকা ভঙ্গি বাঁকা শ্যামের চূড়ার উপর ময়ূরপাখা
ও দেখো নীলুয়া বাতাসে চূড়া হিলে গো সজনী।
ভঙ্গি বাঁকা কদমতলায় বনফুলের মালা গলায় গো
ও আমার অঙ্গ জুড়াইতে ফুলের মালা চাই গো সজনী।
ভনে রাধারমণ বলে আমি রূপ দেখিয়া আইলাম গৃহে
ওই রূপ চমকে চমকে ওঠে মনে গো সজনী।
Discussion
Public comments for Deikhe Ailam Shyamrup Shotodol Komole are available on the discussion page.
View discussion