সখী হেরো রাধার বন্ধুয়ায় Sakhi Hero Radhar Bandhuay

সখী হেরো রাধার বন্ধুয়ায় অগুরু চন্দন মাখা সোনার নেপুর পায়।।ধু।।
ভালে তিলক কানে কুস্তল চূড়া তার মাথায়
ত্ৰিভঙ্গ হইয়া শ্যাম মুরলী বাজায়।

শুনিয়া বাঁশির গীত মনপ্ৰাণ উল্লসিত রাধার মন দিবা নিশি
কদমতলে ধায়।
যমুনা কিনারে ভাল সিনানেতে রাধা গেলা জলে ছিটা দিলা শ্যামে
শ্ৰীরাধিকার গায়।

গাছের উপরে লতারে লতার উপরে ফুল
শ্যামের পীরিতে রাধার গেল জাতিকুল।
ভাইবে রাধারমণ বলে কি করিব জাতকুলে
জাতকুল গিয়া যদি শ্যামের রাঙ্গা চরণ পায়।

বাংলিশ/Banglish

Sakhi hero radhar bandhuay aguru chandan makha sonar nepur pay. Bhale tilak kane kustol chura tar mathay Tribhongo hoiya shyam muruli bajay. Shuniya banshir geet mon-pran ulloshito radhar mon diba nishi Kodomtore dhay. Jomuna kinare bhalo sinanete radha gela jole chhita dila shyame Shri radhikar gay. Gachher upore lotare lotar upore phul Shyamer pirite radhar gelo jatikul. Bhaibe radharaman bole ki koribo jatikule Jatikul giya jodi shyamer ranga choron pay.

Discussion

Public comments for Sakhi Hero Radhar Bandhuay are available on the discussion page.

View discussion