নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
নিরুপম রূপমাধুরী পীত বসনে।
মনোহর নটাবর ত্রিভঙ্গ ভঙ্গিমে
শিরে শিখিপাখা শোভে বংশীবদনে।
নয়নে লাগল রূপ হানল পরানে
পাসরা না যায় রূপ শয়নে স্বপনে।
নয়নে নয়নে দেখা হইল যেদিনে
সে অবধি প্ৰেমাকুরে শ্ৰী রাধারমণে।
নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
নিরুপম রূপমাধুরী পীত বসনে।
মনোহর নটাবর ত্রিভঙ্গ ভঙ্গিমে
শিরে শিখিপাখা শোভে বংশীবদনে।
নয়নে লাগল রূপ হানল পরানে
পাসরা না যায় রূপ শয়নে স্বপনে।
নয়নে নয়নে দেখা হইল যেদিনে
সে অবধি প্ৰেমাকুরে শ্ৰী রাধারমণে।
Discussion
Public comments for Nobin Nirod Shyam Lagol Noyone Go are available on the discussion page.
View discussion