দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলাম না
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখা শুনা
তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলো না
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না
আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে
বিরলে বসে করো যোগ-সাধনা
একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না
Discussion
Public comments for Dekhechhi Rupsagore Moner Manush are available on the discussion page.
View discussion