Back to Library
Melancholic

দেখলে বাঁচি নইলে মরি তোমার চাঁদ বদন Dekhle Bachi Noile Mori Tomar Chand Bodon

Shah Nur Jalal

Dekhle Bachi Noile Mori Tomar Chand Bodon lyrics by Shah Nur Jalal (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Release

2019

গীতিকার
শাহ নূর জালাল
কণ্ঠশিল্পী
কাজী শুভ
Lyrics

দেখলে বাঁচি নইলে মরি
তোমার চাঁদ বদন।
প্রাণের বন্ধুয়ারে
আমি কি দিয়া রাখিবো তোমার মন।।

ধন দিলাম, প্রাণ দিলাম,
আর দিলাম যৌবন,
তবে কেনো বিচ্ছেদ-জ্বালা
হয় না নিবারন ?
প্রাণের বন্ধুয়া রে,
আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

বুঝিনা রে প্রাণের বন্ধু
তোমার মতি গতি
দিন রজনী কাঁদি কেবল
এই কি তোর পিরিতি ?
প্রাণের বন্ধুয়া রে,
আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

তোমার প্রেমে হইলাম দোষী
কুলে দিলাম ছাই
আপন বলতে এই জগতে
আমার কেহ নাই ।
প্রাণের বন্ধুয়া রে,
আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

আর কিছু নাই, তোমারে চাই,
বলে নূর জালালে ,
চিরদাসী ভেবে একবার
নেওনা আমায় কুলে।
প্রাণের বন্ধুয়া রে,
আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

Read in Banglish
Dekhle bachi noile mori Tomar chand bodon. Praner bondhuya re Ami ki diya rakhibo tomar mon. Dhon dilam, pran dilam, Ar dilam joubon, Tobe keno bicched-jwala Hoy na nibaron? Praner bondhuya re, Ami ki diya rakhibo tomar mon. Bujhina re praner bondhu Tomar moti goti Din rojoni kandi kebol Ei ki tor piriti? Praner bondhuya re, Ami ki diya rakhibo tomar mon. Tomar preme hoilam doshi Kule dilam chai Apon bolte ei jogote Amar keho nai. Praner bondhuya re, Ami ki diya rakhibo tomar mon. Ar kichu nai, tomare chai, Bole Nur Jalale, Chirodasi bhebe ekbar Neona amay kule. Praner bondhuya re, Ami ki diya rakhibo tomar mon.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ei Minoti Kori Tomay Chere Jaio Na

এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না

Shah Nur Jalal

"এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা"

Melancholic

Posha Pakhi Ure Jabe

পোষা পাখি উড়ে যাবে

Bijoy Sarkar

"পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে সে কি আমায় বলবে কখনে একদিন ভাবি নাই মনে"

Melancholic

Bideshi Bondhure Rup Dekhaiya Pagol Korlo More

বিদেশী বন্ধুরে রূপ দেখাইয়া পাগল করলো মোরে

Ukil Munshi

"বিদেশী বন্ধুরে রূপ দেখাইয়া পাগল করলো মোরে এখন আমার উপায় বল বাঁচি কেমন করে রে।।"

Melancholic

Mon Kande Pran Kande Go

মন কান্দে প্রাণ কান্দে গো

Shah Abdul Karim

"মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো ॥ বৈশাখ মাসেতে সই গো বৎসর নবীন প্রেম করিলাম বন্ধুর সনে ছিল শুভদিন"

Devotional

Monpran Diyachi Sona Bondhure

মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে

Shah Abdul Karim

"মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে বলে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে ॥"

Philosophical

Rai Tomare Bujhabo Koto

রাই তোমারে বুঝাব কত

Shah Abdul Karim

"রাই তোমারে বুঝাব কত থাকবে যদি সুখে ভুলে যাও শ্যামকে কেন হয়েছ রাই পাগলের মতো।"

Discussion

Public comments for Dekhle Bachi Noile Mori Tomar Chand Bodon are available on the discussion page.

View discussion