Back to Library
Philosophical

দেল ছুঁড়ে দেখনা মনা Del Chhure Dekhna Mona

Lalon Shah

Read Del Chhure Dekhna Mona in Bengali and Banglish transliteration, from Haramoni Vol 7.

Updated

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

দেল ছুঁড়ে দেখনা মনা।
মিছে কেবল সন্দেহের দোলায়
ঘুরে মরিস ও দিনকানা।।

ভজিবি মানুষের চরণ
মক্কাতে করিবি গমন
যা ইচ্ছা তাই কর এখন
এ জনম যে আর পাবি না।।

যদি যায়রে মনের ধোকা
বর্তমানে পাবি দেখা
সাঁইর দিদার আছে পাকা
এই জীবনে কর ঠিকানা।।

শুনে পড়েই জীবন গেল
এগ গুণে মন সই না হল
বাকির লোভে লালন ম’লো
করে শুধু আগাগোনা

Read in Banglish
Del chhure dekhna mona. Miche kebol sondheher dolay Ghure moris o dinkana.. Vojibi manusher choron Mokkate koribi gomon Ja iccha tai kor ekhon E jonom je ar pabi na.. Jodi jayre moner dhoka Bortomane pabi dekha Sair didar ache paka Ei jibone kor thikana.. Shune porei jibon gelo Eg gune mon soi na holo Bakir lobhe Lalon molo Kore shudhu agagona

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ebar Ke Tor Malek, Chinline Tare

এবার কে তোর মালেক, চিনলিনে তারে

Lalon Shah

"এবার কে তোর মালেক, চিনলিনে তারে। এমন জনম আর কি হবে রে।। দেবের দুর্লভ এবার মানব জনম তোমার"

Devotional

Kaj Ki Amar E Char Kule

কাজ কি আমার এ ছার কুলে

Lalon Fakir

"কাজ কি আমার এ ছার কুলে। আমার গৌর চাঁদকে যদি মেলে। মনচোরা পাসরা গোরা রায় অকূলের কূল জগৎময়"

Philosophical

Ki Ek Achin Pakhi Pushilam Khanchay

কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়

Lalon Shah

"কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়। না হল জনম-ভরে তার পরিচয়। পাখী রাম রহিম বুলি বলে, ধরে সে অনন্ত লীলে,"

Devotional

Kotha He Doyal Kandari

কোথা হে দয়াল কাণ্ডারী

Lalon Shah

"কোথায় হে দয়াল কাণ্ডারী। এ ভব-তরঙ্গে আমার দয়াল দাও দাও তোমার চরণ-তরী।"

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Philosophical

Tumi Kar Keba Tomar Ei Songsare

তুমি কার কেবা তোমার এই সংসারে

Lalon Shah

"তুমি কার কেবা তোমার এই সংসারে। মিছে মায়ায় মজে কেন এমন করো রো এত পীরিত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয়"

Discussion

Public comments for Del Chhure Dekhna Mona are available on the discussion page.

View discussion