কোথায় হে দয়াল কাণ্ডারী।
এ ভব-তরঙ্গে আমার দয়াল
দাও দাও তোমার চরণ-তরী।
যত করি অপরাধ
তত ক্ষমা দাও হে নাথ
পতিতপাবন নাম ধরেছে
এসে কিনারে লাগাও তরী।
তুমি হে করুণাসিন্ধু
অধম জনার বন্ধু
দাও হে তোমার পদারবিন্দু
যাতে তুফান তরিতে পার।
পাপী যদি না তরাবে
পতিতপাবন নাম কে লবে
জীবের ভাগ্যে আর কি হবে
যাবে নামের মরম তোমারি।
ডুবাও ভাসাও হাত তোমার
এ জগতে কেউ নাই আমার
ফকির লালন বলে, দোহাই তোমার
এসে চরণে স্থান দাও হে হরি৷
Discussion
Public comments for Kotha He Doyal Kandari are available on the discussion page.
View discussion