ধূসর গোধূলী এলো
সব আলো নিভে গেলো
কিছুইতো ধরে রাখা গেলো না
আমার এ মনটা যে পাথরের মন নয়
তোমায় তা বলে যা হলো
জানানো হলো না এই চোখের পাতায়
স্বপ্নের অক্ষরেতে কিছু লেখা যায়
যে কথা গেলাম বলে
সে শুধু সাজানো কথা
বুকের কথাতো মুখে এলো না
নিজেকে কাঁদিয়ে যত খালি করে নাও
নতুন কান্না এসে ভরে এ হৃদয়
হৃদয় তোমার কাছে
দুটি হাত পেতে থেকে
স্মৃতি ছাড়া আর কিছু পেলো না
Discussion
Public comments for Dhusor Godhuli Elo are available on the discussion page.
View discussion