জীবনটা কিছু নয়
শুধু এক মুঠো ধূলো
চৈতি বাতাসে উড়া
শিমুলেরই তুলো
কেন তবে গান সাজা
সারা মুখে রঙ মাজা
পালা শেষ হলে পরে
পড়ে থাকে সাজ ঘরে
জরির মুকুট আর
মেকি পরচুলো
কেন মন ভুল করে
ফুটন্ত ফুল ঝরে
একা একা বসে বসে
কি হবে অংক কষে
হিসাবের খাতাটাকে
বুঝে-শুনে খোল
Discussion
Public comments for Jibonta Kichu Noy are available on the discussion page.
View discussion