কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে দেখে
তুমি তো জানো না
খবর রাখো না
শিল্পী করেছো আমাকে
তোমার পথের ধারে
কত আশা করে
কতদিন যে থাকি দাঁড়িয়ে
যদি মনের ভুলে
ঐ চোখটা তুলে
দেখ একটি বার তাকিয়ে
তোমায় দেখে দেখে
ছবি এঁকে এঁকে
আমি সাজাই দুচোখে আমার
কোথায় রঙ লাগেনি
কোথায় ভাব জাগেনি
দেখে বলনা একটি বার
Discussion
Public comments for Keu Gayok Hoye Jay are available on the discussion page.
View discussion