Back to Library
Philosophical

দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি Dibarete Theko Sabe Be-hunsiyari

Lalon Shah

Dibarete Theko Sabe Be-hunsiyari lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি।
রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি।
পড়িও আউজবিল্লা
দূরে যাবে লানতুল্লা
মুরশিদ রূপ যে করে হিল্লা
শঙ্কা যায় তারি৷

জাহের কথা সব সফিনায়
গুপ্ত কথা দিলাম সিনায়
এমনি রূপে তোমরা সবায়
দিও প্রচারি৷

অসৎ অভক্ত জনা
তারে গুপ্ত ভেদ বল না
বলিলে সে মানিবে না
করবে এনকারি।।

খলিফা আউলিয়া র’লে
যে যা বোঝে দিও বলে
লালন বলে, রসুলের যে
নসিহত জারি৷।

Read in Banglish
Dibarete theko sabe be-hunsiyari. Rosul bole, e duniya jeno jhokmari. Podio aujubilla Dure jabe lantulla Murshid rup je kore hilla Shonka jay tari. Jaher kotha sob sofinay Gupto kotha dilam sinay Emni rupe tomra sobay Dio prochari. Osot obhokto jona Tare gupto bhed bolo na Bolile se manibe na Korbe enkari. Kholifa auliya role Je ja bojhe dio bole Lalon bole, rosuler je Nosihot jari.

Related songs

More songs you may enjoy.

Mystical

Haoyar Ghore Dom Atka Poreche

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

Lalon Shah

"হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা। শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।"

Devotional

Loye Gurur Montro Chharo O Jontro

লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র

Lalon Shah

"লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র ঠিক হইয়া বও তরীর 'পর। প্রেমের বড়শি ফেলবি জলে খবরদার।।"

Philosophical

Sada Mon Theko Re Huns

সদা মন থেকো রে হুঁস

Lalon Shah

"সদা মন থেকো রে হুঁস ধর মানুষ রূপ-নিহারে। আয়না আঁটা রূপের ছটা চিলেকোঠায় ঝলক মারে।।"

Philosophical

Somoy Bujhe Badhal Badhle Na

সময় বুঝে বাঁধাল বাধলে না

Lalon Shah

"সময় বুঝে বাঁধাল বাধলে না। জল শুকাবে, মীন পালাবে পস্তাবিরে ভাই মনকানা।"

Philosophical

Dhonno Dhonno Boli Tare

ধন্য ধন্য বলি তারে

Lalon Shah

"ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে"

Spiritual

Je Jon Dube Ache Sei Rup-Sagore

যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে

Lalon Shah

"যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে, রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে। রূপ-রসের রসিক যারা রসে ডুবে আছে তারা"

Discussion

Public comments for Dibarete Theko Sabe Be-hunsiyari are available on the discussion page.

View discussion