যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে,
রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে।
রূপ-রসের রসিক যারা
রসে ডুবে আছে তারা
হুইয়াছে জ্যান্তে মরা
রাজ-বসন ছেড়ে৷
ওরে রাজ্য বসন ত্যজ্য করে
ডোর-কোপনী পরিধান করে
কাঠের মালা গলে ধরে
করঙ্গ লইছে করে।
রূপ-নদীর তীর-ঘাটে
যে বসেছে মওড়া এঁটে
সেই নদীতে জোয়ার এলে
রসিক নেয় ধরে।
জোয়ার আসলে উঠে সোনা
ধরে নেয় সে রসিক জনা
ও কাম-নদীর ঘাটে লোনা
তাই লালন কয়, সেই ঘাটে মানুষ মরে।।
Discussion
Public comments for Je Jon Dube Ache Sei Rup-Sagore are available on the discussion page.
View discussion