দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে।
কে জানে কখন নিয়ে যাবে গোরে মাটি দিতে রে।।
পাঁচ ভূতে আর চোরে মিলে
রোজগার মোর কেড়ে নিলে;
এখন কেউ নাই রে পারে যাবার দুটো কড়ি দিতে রে।।
রাত্রে শুয়ে আবার যে ভাই উঠব সকাল বেলা —
বলতে কি কেউ পারি, তবু খেলি মোহের খেলা।
বাদশা আমীর ফকির কত
এলো আবার হল গত রে;
দেখেও বারেক আল্লাহর নাম জাগে নাকো চিতে।
এবার বসবি কবে ও ভোলা মন আল্লাহর তসবিতে রে।।
Discussion
Public comments for Din Gelo Mor Mayay Bhule Matir Prithibite are available on the discussion page.
View discussion