Back to Library
Melancholic

দূর হতে শুধু ছুঁয়ে যাও তুমি Dur Hote Shudhu Chuye Jao Tumi

Nita Sen

Read Dur Hote Shudhu Chuye Jao Tumi in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1948

গীতিকার
শৈলেন রায়
কণ্ঠশিল্পী
নীতা সেন
ধরণ
আধুনিক
Lyrics

দূর হতে শুধু ছুঁয়ে যাও তুমি
আমায় তোমার গানে।
কেন দূরে সরে যাও আলেয়ার মত
মন মোর নাহি জানে।।

কেন এ ছলনা মন নাহি দেবে যদি
মোর প্রেম হবে কি গো মরুতে হারানো নদী
ভালবাসা মোর কোনদিন কিছু
চায়নি তো প্রতিদানে।।

হৃদয় আমার আঁধারে হারায়ে যায়
মধু ফাল্গুন এ ভুবন হতে
শুধু যে বিদায় চায়।।

ঝরা মুকুলের সুরভিতে কাঁদে বেলা
বুঝিতে পারিনি মন নিয়ে একি খেলা
তব নামে জ্বালা মণিদীপ কিগো
নিভে যাবে অভিমানে।।

Read in Banglish
Dur hote shudhu chuye jao tumi amay tomar gane. Keno dure sore jao aleyar moto mon mor nahi jane. Keno e cholona mon nahi debe jodi mor prem hobe ki go morute harano nodi bhalobasha mor konodin kichu chayni to protidane. Hridoy amar adhare haraye jay modhu falgun e bhubon hote shudhu je biday chay. Jhora mukuler surobhite kande bela bujhite parini mon niye eki khela tobo name jwala monidip kigo nibhe jabe obhimane.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jekhanei Thako Joto Dure Tumi Thako

যেখানেই থাকো যত দূরে তুমি থাকো

Nita Sen

"যেখানেই থাকো যত দূরে তুমি থাকো ভুল বুঝে যদি ভুলে যাও কভু মোরে। এ পৃথিবী থেকে যেদিন বিদায় নেবো অনুরোধ মোর সেদিন থেকোনা সরে।।"

Melancholic

Amay Bhulbe Ki

আমায় ভুলবে কি

Nita Sen

"আমায় ভুলবে কি জানি একটু পরেই যাবে চলে যাবার আগে যাও গো বলে। আমায় ভুলবে কি?"

Melancholic

Lal Shari

লাল শাড়ী

Tanzil Misbah

"কত যত্ন করে রাখি ওরে আমার পোষা পাখি, বড় ভাগ্য গুনে পেয়েছি তোমায়।"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Discussion

Public comments for Dur Hote Shudhu Chuye Jao Tumi are available on the discussion page.

View discussion