চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে,
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হলো,
চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে,
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হলো,
হয়তো বা সব ভালো মুছে যাবে
হয়তো বা থাকবে না সাথে কেউ
ও ও ও ও..
হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে
চোখের জলের কথা শুনবে না কেউ,
ভোরের আলোর কথা ভেবে
স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে
রাত পার হয়ে যাবো,
হয়তো বা কান্নারও শেষ আছে
বুঝি আমি এসে গেছি কিনারায়
ও ও ও ও ..
একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে
খুশির বন্যা এসে ভাসাবে আমায়,
আলোর জোনাকি জ্বেলে জ্বেলে
স্বর্গ আমার সাজাতে সাজাতে
রাত পার হয়ে যাবো।
চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে,
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হল,
চলে যেতে যেতে দিন বলে যায়।
Discussion
Public comments for Chole Jete Jete Din Bole Jay are available on the discussion page.
View discussion