Back to Library
Empowering

দুর্গা তুমি থেমো না Durga Tumi Themo Na

Lopamudra Mitra

Durga Tumi Themo Na lyrics by Lopamudra Mitra (2020). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

তোমাদেরই হাতে আগামী-র চাকা
বুঝে নাও অধিকারে,
এই অসময়ে চাইলে মেয়েরা
সকাল আনতে পারে।

শুধু লড়ে যাও নিজের লড়াই
ছেড়ো না হকের দাবি,
মনে রেখো, আছে তোমাদেরই হাতে
ভবিষ্যতের চাবি।

দুর্গা, তুমি থেমো না
এই অর্ধেক আকাশ তোমারই,
এ আকাশ ছেড়ে নেমো না।

দু’ডানা মাখুক সাহসী বাতাস
মুছে যাক সব দ্বিধা,
সাম্যকে আজ স্বাগত জানাও
অসাম্যে আলভিদা।

তুমি আছো তাই এখনও রঙিন
প্রতিটি গাছের পাতা,
চিরকাল দূর পাহাড়ের মতো
উঁচু ক’রে রেখো মাথা।

দুর্গা, তুমি থেমো না
এই অর্ধেক আকাশ তোমারই,
এ আকাশ ছেড়ে নেমো না।

দু’চোখে স্বপ্ন টানটান রেখো
হাতের মুঠোয় বাজি,
তোমাদের কাছে হার মেনে যাক
দুনিয়া’র কারসাজি।

যা চাইবে তুমি তাই যেন হয়
নিশানা থাকুক দৃঢ়,
পৃথিবী রাঙানো যুদ্ধের শেষে
ভালবাসা নিয়ে ফিরো।

দুর্গা, তুমি থেমো না
এই অর্ধেক আকাশ তোমারই,
এ আকাশ ছেড়ে নেমো না।

Read in Banglish
Tomaderi haate agamir chaka Bujhe nao adhikar, Ei asomoye chaile meyera Sokal aante paare. Shudhu lore jao nijer lorai Chero na hoker daabi, Mone rekho, ache tomaderi haate Bhobishoter chaabi. Durga, tumi themo na Ei ardhek akash tomari, E akash chere nemo na. Du’daana makhuk sahosi batas Muche jaak sob dwidha, Sammyoke aaj swagata janao Asammye alvida. Tumi acho tai ekhono rongin Protiti gacher pata, Chirokal dur paharer moto Uchu kore rekho matha. Durga, tumi themo na Ei ardhek akash tomari, E akash chere nemo na. Duchokhe swapno tantan rekho Haater muthoy baaji, Tomader kache haar mene jaak Duniar karsaji. Ja chaibe tumi tai jeno hoy Nishana thakuk drirho, Prithibi rangano juddher sheshe Bhalobasa niye phiro. Durga, tumi themo na Ei ardhek akash tomari, E akash chere nemo na.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Abar Ashibo Phire

আবার আসিব ফিরে

Lopamudra Mitra

"আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে,"

Inspirational

Sagar Sangame Satar Ketechi Koto

সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত

Bhupen Hazarika

"সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মোর প্রশান্ত পসাগরে উর্মিমালা অশান্ত—–"

Inspirational

Surjer Moto Shashwato Hok Prithibir Itihas

সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস

Hemanta Mukherjee

"সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস সাগরের মত নির্মল হোক জীবনের বিশ্বাস ।। মিলন অভয় বাণী"

Energetic

Na

না

Warfaze

"আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা আর যত কারণে এই দ্বিধায় বাড়াবাড়ি"

Inspiring

Oporajeo

অপরাজেয়

Nemesis and Xefer Rahman

"তুমি বিস্ময় তুমি নির্ভয় ভেঙ্গে দাও বাঁধার প্রাচীর তুমি স্বপ্ন"

Joyful

Fagun Haway Haway

ফাগুন হাওয়ায় হাওয়ায়

Lopamudra Mitra

"ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ"

Discussion

Public comments for Durga Tumi Themo Na are available on the discussion page.

View discussion