Back to Library
Inspirational

সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস Surjer Moto Shashwato Hok Prithibir Itihas

Hemanta Mukherjee

Surjer Moto Shashwato Hok Prithibir Itihas lyrics by Hemanta Mukherjee (1968). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস
সাগরের মত নির্মল হোক জীবনের বিশ্বাস ।।

মিলন অভয় বাণী
পথের পাথেয় মানি
দু’চোখে নামুক নতুন দিনের নির্মেঘ নীলাকাশ ।।

আগুনের মত কখনো দারুণ
দীপ্ত দহন দানে
যা আছে বেদনা পুড়ে হোক সোনা
গহন গভীর প্রাণে ।

আলোর বন্যাধারা
ভাঙুক অন্ধ কারা
মুক্ত হাওয়ায় হৃদয় নিল যে বুক ভরা নিশ্বাস ।।

Read in Banglish
Surjer moto shashwato hok prithibir itihas Sagarer moto nirmol hok jiboner bishwas .. Milon obhoy bani Pother patheyo mani Du-chokhe namuk notun diner nirmegh nilakash .. Aguner moto kokhono darun Dipto dohon dane Ja ache bedona pure hok sona Gohon gobhir prane . Alor bonnyadhara Bhanguk ondho kara Mukto haway hridoy nilo je buk bhora nishwas ..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Neel Akasher Niche Ei Prithibi

নীল আকাশের নিচে এই পৃথিবী

Hemanta Mukherjee

"নীল আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি?"

Romantic

Keno Dure Thako Sudhu Aral Rakho

কেন দূরে থাক শুধু আড়াল রাখ

Hemanta Mukherjee

"কেন দূরে থাক, শুধু আড়াল রাখ কে তুমি, কে তুমি আমায় ডাক ।। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে"

Romantic

Ei Poth Jodi Na Shesh Hoy

এই পথ যদি না শেষ হয়

Hemanta Mukherjee

"এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো ।।"

Poetic

Koto Raginir Bhul Bhangate

কত রাগিণীর ভুল ভাঙাতে

Hemanta Mukherjee

"কত রাগিণীর ভুল ভাঙাতে বাঁশি ভরে গেছে আঘাতে, প্রজাপতি পেল যে ব্যথা কাঁটাবনে ফুল জাগাতে"

Romantic

Satti Tarar Ei Timir

সাতটি তারার এই তিমির

Hemanta Mukherjee

"সাতটি তারার এই তিমির একটি প্রেমের শান্ত নীড় আজ আকাশে নেই ভাবনা চন্দ্রকলায় ছন্দনীড়।।"

Devotional

Satyam Shivam Sundaram Hey Tumi

সত্য়ম শিবম সুন্দরম হে তুমি

Hemanta Mukherjee

"সত্য়ম শিবম সুন্দরম হে তুমি প্রাণে প্রাণে পঞ্চপ্রদীপ জ্বালো। বিষের ভাণ্ড যে হাতে সেই হাতে তোমার প্রভু অমৃত ঢালো।।"

Discussion

Public comments for Surjer Moto Shashwato Hok Prithibir Itihas are available on the discussion page.

View discussion