ফাগুন হাওয়ায় হাওয়ায় Fagun Haway Haway

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

তোমার অশোকে কিংশুকে,
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে।
তোমার ঝাউয়ের দোলে..
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান,
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়,
পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়,
তোমার প্রজাপতির পাখা,
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের
রঙিন স্বপন মাখা,
তোমার চাঁদের আলোয়..
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান।

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

বাংলিশ/Banglish

Fagun haway haway korechi je dan Tomar haway haway korechi je dan, Amar apanhara pran, Amar badhon chera pran Tomar haway haway korechi je dan, Fagun haway haway korechi je dan. Tomar ashoke kingshuke, Tomar ashoke kingshuke Alokkho rong laglo amar okaroner sukhe. Tomar jhauyer dole.. Mormoriya othe amar dukkhorater gan, Tomar haway haway korechi je dan Fagun haway haway korechi je dan. Purnima sondhyay, tomar rojonigondhay Rupsagoror parer pane udasi mon dhay, Purnima sondhyay, tomar rojonigondhay Rupsagoror parer pane udasi mon dhay, Tomar projapotir pakha, Tomar projapotir pakha Amar akash chawa mugdho chokher Rongin swopon makha, Tomar chander aloy.. Milay amar dukkho-sukher sokol obosan. Tomar haway haway korechi je dan Fagun haway haway korechi je dan, Amar apanhara pran, Amar badhon chera pran Tomar haway haway korechi je dan Fagun haway haway korechi je dan.

Discussion

Public comments for Fagun Haway Haway are available on the discussion page.

View discussion