করিলো রে করিলো চুল আউলা
গাইলো রে গান নাঈম বাউলা
গাইলো রে গান নাঈম বাউলা
নাম ধরিয়া মাওলা।।
গাইলোরে গান গীতস্বরে
কবি রাধারমনে
গাইলো আরও গান
বাউল guru লালনে
সকলে গাইলো আপনে
নাম ধরিয়া মাওলা।।
গানেতে প্রাণ বন্ধুয়ারে
ডাকিলো হাসন রাজা
করিম বাউল গাইলো রে গান
দিল করে তাজা
জালাল দুদ্দু দুর্বিন শাহে গাইলো
নাম ধরিয়া মাওলা।।
মৌলা বক্স উকিল মুন্সি
গাইলো রে গান গগনে
কাল শাহে গাইলো গান
সুর তুলিয়া প্রাণে
গাইলো রে গান সবাই সাধে
নাম ধরিয়া মাওলা।।
গাইলো গাইলো গান বাউলে
একতারা হাতে লইয়া
কত মাঝি দার টেনে যায়
সারি গান গাহিয়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
নাম ধরিয়া মাওলা।।
Discussion
Public comments for Korilo Re Korilo Chul Aula are available on the discussion page.
View discussion