আর নি আমার ভাঙ্গা বজরা চলিবে নদিয়ার জলে
ভাঙ্গা বজরা লইয়া রে নাঈমে বলে।।
বজরার কাঠে ঘুনে ধরছে মর্মর আওয়াজ তুলে
বাতা বুঝি যায় গো ভাইঙ্গা ঘুনের ও কবলে।।
নয়া কাঠে ছিল বজরা বানাইছে মহাজনে
কাঠ দেখি পুরাতন হইছে ভয়ে রইলাম মনে।।
কখন জানি ভাঙ্গে বজরা তরঙ্গ উঠিলে
কোন কুম্বুরে আটকায় জানি ডর উঠে হৃদকূলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া বজরা নিও তুলে
দয়াময় ডaki গো তোমায় আমায় আপন বলে।।
Discussion
Public comments for Ar Ni Amar Bhanga Bojra are available on the discussion page.
View discussion