দ্বারে এসে ফিরে গেলে তাই,
তোমার আঁখির ছায়া ছিল এ আঁখিতে আঁকা
দেখে তবু চেয়ে দেখ নাই।
যে নদী গভীর হয়—
ঢেউ তাতে নাহি রয়,
তাই মোরে চিনিলে না
বুকে একি ব্যথা পাই।
এই প্রাণে কেঁদে মরে
না বলা যে কথা,
শুধু তীর বেঁধা পাখি জানে
মোর আকুলতা।
ভেবেছিনু যারে ফুল—
কাটাতে সে হল ভুল,
ঝড়েরই আঘাতে মোর
দীপ বলে নিভে যাই।
Discussion
Public comments for Dware Ese Phire Gele Tai are available on the discussion page.
View discussion