তারে অনুনয় করে বলেছি যেওনা
যেওনা শপথ লাগে,
আন গলে তবু দিল সে তো মালা
আমারি আঁখির আগে।
ফিরে সে ত আর চেয়ে দেখে নাই
ধুলায় মিশেছে গরবিনী রাই,
এই তো প্রথম বুঝেছি জীবনে—
কি যে জ্বালা অনুরাগে।
প্রথমে মিনতি তারপরে তারে
কঠোর শাসন করে,
বলেছি যেওনা তবুও যে তারে
রাখিতে পারিনি ধরে।
জানে নাই বঁধু সে নহে শাসন—
পরাণ দেউলে তার যে আসন,
সে যে দেউল পিরীত ধুপের
বেদনা নীরবে জাগে।
Discussion
Public comments for Tare Onunoy Kore Bolechi Jeona are available on the discussion page.
View discussion