দ্বিমুখী জাত স্বর্প আছে বিশ্বমোহনায়
এক মুখে নেয় বিষের গোলা
অন্য মুখে ছুটায়।।
সেই স্বর্পে বিনা গর্তে
থাকে আপন ঘরে
সুযোগ পাইলে মন ভূলাইয়া
বিষের ছোবল মারে
সেজে থাকে পাক শরিত্রা
নাকি সুকর্মে জীবন চালায়।।
যার সাথে তার আয়াপ বায়াপ
আছে পিরিতি
ঘাতক হইয়া বিষ ছটাইয়া
হারাইতে চায় স্মৃতি
ব্যাঙের বাড়িত বইসা সে
ব্যাঙ ধরিয়া খায়।।
বুঝো শুনো বিশ্ববাসি
দ্বিমুখী স্বর্পের কথা
না দিও তারে দুধ কলা ভাত
না দিও মাছের মাথা
নাঈম বলে কান দিওনা
তাহার ধান্দ্বায়।।
Discussion
Public comments for Dwimukhi Jat Swarpo are available on the discussion page.
View discussion