এ আড়াল সহিতে পারি না
ওগো অকরুণ।
যে আঘাত দাও বহিতে পারি না
ওগো অকরুণ।
সেই তো আমার সঞ্চয়
বেদনার মাঝে যা দিলে
আমারে কাঁদায়ে জানি গো।
নিজেও যে শেষে কাঁদিলে
এ আঁধারে আর বহিতে পারি না
ওগো অকরুণ।
তোমার মতই একাকী
আমি প্রতিটি নিমেষে কাঁদিব
তোমার আমার মাঝে গো
আমি কেমনে বা সেতু বাঁধিব।
হায় ব্যথার রাখাল চিরদিন
পরাণে যে বাঁশী বাজালে
শ্রাবণ বেলার কালো মেঘ
মোর ফাগুন আকাশ সাজালে
নিজেরে যে আর দহিতে পারি না
ওগো অকরুণ।
Discussion
Public comments for E Aral Sohite Pari Na are available on the discussion page.
View discussion