Back to Library
Melancholic

এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে E Ghor Srabon-Nishi Kate Kemone

Kazi Nazrul Islam

E Ghor Srabon-Nishi Kate Kemone lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
হায়, রহি রহি সেই পড়িছে মনে॥

বিজলিতে সেই আঁখি
চমকিছে থাকি থাকি,
শিহরিত এমনই সে বাহু-বাঁধনে॥

কদম-কেশরে ঝরে তারই স্মৃতি,
ঝরঝর বারি যেন তারই গীতি।
হায় অভিমানী হায় পথচারী,
ফিরে এসো ফিরে এসো তব ভবনে॥

শনশন বহে বায় সে কোথায় সে কোথায়
নাই নাই ধ্বনি শুনি উতল পবনে হায়,
চরাচর দুলিছে অসীম রোদনে॥

Read in Banglish
E ghor srabon-nishi kate kemone. Hay, rohi rohi sei poriche mone. Bijolite sei ankhi chomkiche thaki thaki, shihorito emoni se bahu-bandhone. Kodom-keshore jhore tari sriti, jhorojhoro bari jeno tari giti. Hay obhimani hay pothochari, phire eso phire eso tobo bhobone. Shonshon bohe bay se kothay se kothay nai nai dhoni shuni utol pobone hay, chorachor duliche oshim rodone.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Shaon Ashilo Phire Se Phire Elo Na

শাওন আসিল ফিরে সে ফিরে এল না

Kazi Nazrul Islam

"শাওন আসিল ফিরে, সে ফিরে এল না বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না॥"

Melancholic

Badal-Baye Mor Nibhiya Geche Bati

বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি

Kazi Nazrul Islam

"বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি। তোমার ঘরে আজ উৎসবের রাতি। তোমার আছে হাসি, আমার আঁখি-জল,"

Melancholic

Megh Medur Baroshar Kotha Tumi

মেঘ-মেদুর বরষার কোথা তুমি

Kazi Nazrul Islam

"মেঘ-মেদুর বরষার কোথা তুমি ফুল ছড়ায়ে কাঁদে বনভূমি। ঝুরে বারিধারা, ফিরে এসো পথহারা,"

Melancholic

Pardesi Megh Jao Re Phire

পরদেশী মেঘ যাও রে ফিরে

Kazi Nazrul Islam

"পরদেশী মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশী রে।। সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,"

Romantic

Piya Papiya Piya Bole

পিয়া পাপিয়া পিয়া বোলে

Kazi Nazrul Islam

"পিয়া পাপিয়া পিয়া বোলে। ‘পিউ পিউ পিউ কাঁহা’ পাপিয়া পিয়া বোলে॥"

Devotional

Shone Lo Banshite

শোনে লো বাঁশিতে

Kazi Nazrul Islam

"শোনে লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম॥"

Discussion

Public comments for E Ghor Srabon-Nishi Kate Kemone are available on the discussion page.

View discussion