এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি
হায় পথভোলা পথিক হায় মৃগ মরুচারী॥
তোমার আসার পথে প্রিয় ছিলাম যবে আমার পরান পাতি
সেদিন যদি আসিতে নাথ হইতে ব্যথার সাথি।
ধোয়ালে নয়নজলে পা মুছাতাম আকুল কেশে
আজ কেন দিবাশেষে এলে নাথ মলিন বেশে
হায় বুকে লয়ে ব্যথা আসিলে ব্যথাহারী॥
স্মৃতির যে শুকাল মালা যতনে রেখেছি তুলি
ছুঁইয়ে সে হার ঝরায়ো না ম্লান তার কুসুমগুলি
হায় জ্বলুক বুকে চিতা, তায় ঢেলো না আর বারি॥
Discussion
Public comments for E Kothay Ashile Hay, Trishito Bhikhari are available on the discussion page.
View discussion