এ মণিহার আমায় নাহি সাজে—
এরে পরতে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে ॥
কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে—
ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে ॥
তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি।
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে—
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে ॥
Discussion
Public comments for E Monihar Amay Nahi Saje are available on the discussion page.
View discussion