রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান Rajpurite Bajay Banshi Belasheshar Tan

রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান।
পথে চলি, শুধায় পথিক ‘কী নিলি তোর দান’ ॥
দেখাব যে সবার কাছে এমন আমার কী-বা আছে,
সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ॥

ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন—
অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন।
বঁধুর কাছে আসার বেলায় গানটি শুধু নিলেম গলায়,
তারি গলার মাল্য ক’রে করব মূল্যবান ॥

বাংলিশ/Banglish

Rajpurite bajay banshi belasheshar tan. Pathe choli, shudhay pothik 'ki nili tor dan' || Dekhabo je sobar kache emon amar ki-ba ache, songe amar ache shudhu ei kokhani gan || Ghore amar rakhte je hoy bohu loker mon-- onek banshi, onek kanshi, onek ayojon. Bondhur kache ashar belay ganti shudhu nilem golay, tari golar malyo kore korbo mulyoban ||

Discussion

Public comments for Rajpurite Bajay Banshi Belasheshar Tan are available on the discussion page.

View discussion