Back to Library
Philosophical

এ পথ গেছে কোন্‌খানে E Poth Geche Konkhane Go Konkhane

Rabindranath Tagore

E Poth Geche Konkhane Go Konkhane lyrics by Rabindranath Tagore (1911). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এ পথ গেছে কোন্‌খানে গো কোন্‌খানে—
তা কে জানে তা কে জানে ॥

কোন্‌ পাহাড়ের পারে, কোন্‌ সাগরের ধারে,
কোন্‌ দুরাশায় দিক-পানে—
তা কে জানে তা কে জানে ॥

এ পথ দিয়ে কে আসে যায় কোন্‌খানে
তা কে জানে তা কে জানে।

কেমন যে তার বাণী, কেমন হাসিখানি,
যায় সে কাহার সন্ধানে—
তা কে জানে তা কে জানে ॥

Read in Banglish
E poth geche konkhane go konkhane-- ta ke jane ta ke jane. kon paharer pare, kon sagorer dhare, kon durashay dik-pane-- ta ke jane ta ke jane. e poth diye ke ase jay konkhane ta ke jane ta ke jane. kemon je tar bani, kemon hasikhani, jay se kahar sondhane-- ta ke jane ta ke jane.

Related songs

More songs you may enjoy.

Devotional

Pothe Chole Jete Jete Kotha Konkhane

পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে

Rabindranath Tagore

"পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে তোমার পরশ আসে কখন কে জানে॥ কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্‌ পথিকের কোন্‌ গানে॥"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Devotional

Ami Jwalbo Na Mor Batayone Prodeep Ani

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি

Rabindranath Tagore

"আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥"

Discussion

Public comments for E Poth Geche Konkhane Go Konkhane are available on the discussion page.

View discussion