Back to Library
Philosophical

এ সংসার সকলি আমার E Shongshar Shokoli Amar

Baul Kobi Rashid

E Shongshar Shokoli Amar lyrics by Baul Kobi Rashid. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
বাউল কবি রশিদ
ধরণ
বাউল
Lyrics

এ সংসার সকলি আমার–
কিছু না কিছু সংসার সাগরে হাবুডুবু করে
বুন বাজির ফেরে কেউ কিছু বুঝি না ॥

কাম ক্রোধ লোর্ভ আঁদি আছে পিছে নিরধি
ওরাই বলে আমার আমার, আমার বলে কিছু না ॥

সাংসারসাগর মাঝে নাও বাইয়া যায় সবজনা
কেউ ভাসে কেউ ডুবে ভাসা-ডুবির কারখানা,
সার হইয়াছে আনা জানা এই গুলমাল আর মিটবে না ।

মট মন্দির বালাখানা বান্দিয়াছে বাড়িঘর–
দৈন্য যে তার কারিগরি নিরুদ্দেশী কারিগর ॥
সে যে সুন্দর কিংবা হয় অসুন্দর কাজে কর্মে মিলে না ॥

চিত্রকরে চিত্র আঁকে নিয়া একটা উদ্দেশ্য।
ক্যামেরাতে ফটো তুলে কেমন মজার রহস্য
সে যে সূর্য কিম্বা অসূর্য ভেদ মাইনি তার বুঝি না
এমন কিছু না থাকিলে তার ছায়া পড়ে না ॥

নিঃসঙ্গেতে শব্দ হয় না গাছ বিনে গুটা হয় না।
বাউলকবি রশিদ বলে মনে আছে বেদনা
জনমভরা বাইলাম নৌকা কূলকিনারা পাইলাম না ।

Read in Banglish
E shongshar shokoli amar– Kichu na kichu shongshar shagore habudubu kore Bun bajir fhere keu kichu bujhi na ॥ Kam krodh lorbho adi ache piche nirodhi Orai bole amar amar, amar bole kichu na ॥ Sangsharsagar majhe nao baiya jay sobjona Keu bhashe keu dube bhasha-dubir karkhana, Sar hoiyache ana jana ei gulmal ar mitbe na . Mot mondir balakhana bandiyache barighor– Doinyo je tar karigori niruddeshi karigor ॥ She je shundor kingba hoy ashundor kaje korme mile na ॥ Chitrokore chitro anke niya ekta uddessho. Camerate photo tule kemon mojar rohossho She je shurjo kimba oshurjo bhed maini tar bujhi na Emon kichu na thakile tar chaya pore na ॥ Nishshongete shobdo hoy na gach bine guta hoy na. Baulkobi Rashid bole mone ache bedona Jonombhora bailam nouka kul-kinara pailam na .

Related songs

More songs you may enjoy.

Philosophical

Porer Kotha Chere Diye Nijer Kotha Kow

পরের কথা ছেড়ে দিয়ে নিজের কথা কও

Baul Kobi Rashid

"পরের কথা ছেড়ে দিয়ে নিজের কথা কও । দর্শন শ্রবণ ঘ্রাণ পরিচয় আগে গিয়া লও । (যদি) দাবি কর মনুষত্ব, অনিত্য কে কর নিত্য"

Philosophical

Jiboner Sombol Kore Tolmol

জীবনের সম্বল করে টলমল কোনদিন নাকি যায় উড়িয়া

Baul Kobi Rashid

"জীবনের সম্বল করে টলমল কোনদিন নাকি যায় উড়িয়া রাত্রেতে জীবনের গতি হয় উত্থাপন, দিবসে সূর্যের তাপে করে বিসর্জন ॥"

Philosophical

Tor Sone Mor Kiser Makhamakhi

তোর সনে মোর কিসের মাখামাখি

Baul Kobi Rashid

"তোর সনে মোর কিসের মাখামাখি ॥ (বিশ্ববাসী গো) আমি রোগী, আমি ভোগী, অন্য লোকে বুঝবে কি?"

Devotional

Ram Name Bandho Parer Bhela

রাম নামে বান্ধ পাড়ের ভেলা

Baul Kobi Rashid

"রাম নামে বান্ধ পাড়ের ভেলা রে মন পাগলা রাম নামে বান্ধ পাড়ের ভেলা । জপে রামের মরা মন্ত্র-বাল্মিকী রচিল গ্রন্থ । শিরে রেখে ব্রহ্ম পদ ধুলা ॥"

Devotional

Bhober Kana Re

ভবের কানা রে

Naim Miya

"ভবের কানা রে কেন ভবের কাজে রও সদা মাতিয়া আসল কর্ম না করিলায় ধরাতে আসিয়া"

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Discussion

Public comments for E Shongshar Shokoli Amar are available on the discussion page.

View discussion