Back to Library
Devotional

এবার দুঃখ আমার অসীম পাথার Ebar Dukkho Amar Oshim Pathar

Rabindranath Tagore

Ebar Dukkho Amar Oshim Pathar lyrics by Rabindranath Tagore (1925). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল।
তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল ॥

এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা,
কেন বয় পাই নি যে তার কূলকিনারা—
আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হল ॥

তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল।
বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী,
এত দিন নীরব ছিল শরম মানি—
আজ পরশ পেয়ে উঠল গেয়ে, তোমার বীণার তার হল ॥

Read in Banglish
Ebar dukkho amar oshim pathar par holo je, par holo. Tomar paye eshe theklo sheshe, shokol shukher shar holo. Eto din noyondhara boyechhe badhonhara, Keno boy pai ni je tar kulkinara-- Aaj gathlo ke shei oshrumala, tomar golar har holo. Tomar shanjher tara daklo amay jokhon ondhokar holo. Biroher byathakhani khunje to pay ni bani, Eto din nirob chhilo shorom mani-- Aaj porosh peye uthlo geye, tomar binar tar holo.

Related songs

More songs you may enjoy.

Empowering

Sorbo Khorbotare Dohe Tobo Krodhodaho

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ

Rabindranath Tagore

"সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ-- হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো ॥ দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র--"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Devotional

Ami Jwalbo Na Mor Batayone Prodeep Ani

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি

Rabindranath Tagore

"আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥"

Discussion

Public comments for Ebar Dukkho Amar Oshim Pathar are available on the discussion page.

View discussion