এবার কি সাধনে শমন-জ্বালা যায়।
ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার তাই।।
দান ব্ৰত তপ যজ্ঞ করে
মুক্তি ফল পেতে পারে
সে ফল ফুরালে তারে
ঘুরিতে ফিরিতে হয়।।
নির্বাণ মুক্তি সেধে সে তো
লয় হবে পশুর মত
সাধন করে এমন প্রাপ্ত
কি সুখে সাধকে চাই।।
পথের গোলমালে পড়ে
ডুবলাম কূপ-জল মাঝারে
লালন বলে কেশে ধরে
কূলে লও গো গুরু আমায়।।
Discussion
Public comments for Ebar Ki Sadhone Shomon-Jwala Jay are available on the discussion page.
View discussion