হরদম পড় ইল্লাল্লা
আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷
মরাকেবা মশাহেদা
হইলে দেলের কাটবে পর্দা
রোশনি দেল হবে সর্বদা
ও সে মরাকেবা কয় তরিক বলে
ও তাই জানলে খোলে রাগের তালা।
তরিকের মঞ্জিলে বসে আরফান আহকাম
কর দিশে ফকিরি কায়েম
ও সে তরিকের কয় মঞ্জিল বলে
জানগে হকিকতে আছে খোলা।
সিরাজ সাঁই দরবেশের চরণ
ভেবে কহে ফকির লালন,
দেল-দরিয়ায় ডুবলে হবে অন্বেষণ
এবার মুরশিদ যারে দয়া করে
ও তার তরিকের পথ হয় উজ্জ্বলা।।
Discussion
Public comments for Hordom Poro Illallah are available on the discussion page.
View discussion