এভাবেই সে বন্ধুর খবর রাখে
বত্রিশ পাকে লাখে লাখে
মরতেছে বহু লোকে।।
পাকে পাকে যাচ্ছে মরে
বইশালি ঐ নাড়া মারে
তাহারি ঐ আন্ধ ঘরে
সুন্ধরি মা য় ডাকে।।
নয় যে তাহা তাচ্ছিল্য ব্যাপার
যে বুঝেছে সারাসার
হইলো জ্ঞানী বুঝধার
সেই লোকে অন্তঃলোকে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কেবা তারে দেখে
আপন ঘরের খবর থাকলে
সব সারাসার থাকে।।
Discussion
Public comments for Ebhabei She Bondhur Khobor Rakhe are available on the discussion page.
View discussion