গুড্ডি রে, ওরে ও হাওয়াই গুড্ডি রে
দেখি উড়ে ভূবন গগনে রে
মৃত্তিকা হাওয়ার পরে।।
গুড্ডিয়াল আছে একজন
গায়েবি সুতা ধরে
সেই সুতাতে উড়ে গুড্ডি
তাহার ইচ্ছে সহকারে।।
কেবা গুড্ডি কেবা গুড্ডি
নাঈম খুঁজে তারে
চাইয়া দেখি সেই গুড্ডি
মানব বলে যারে।।
বানাইলো বানাইলো গুড্ডি
গুড্ডিয়াল আমারে
নাঈমে কয় উড়তে থাকি
দয়ালের নাম ধরে।।
হাওয়াতে উড়ে গুড্ডি
উড়ায় বন্ধু ধৈর্য সহকারে
কয় ভাবিয়া নাঈম মিয়া
ধন্য জানাই তারে।।
Discussion
Public comments for Guddi Re Ore O Hawai Guddi Re are available on the discussion page.
View discussion