এই ভববাসে কেউ নাই
তুমি বিহনে আমার
নমঃ নমঃ জপি মওলা
নামটি জপি তোমার।
আলোকময় বিধাতা তুমি
এই জগৎ সংসার।।
মওলা দয়াল দয়াময়
ডাকি যে সদায়
নিজগুণে দয়া করে
দেখা দাও আমায়।
দয়া করে আইস মওলা
এই ঘরনি দ্বার।।
আমার জীবন নিদান কালে
সঙ্গে থাকিও
কঠিন হাশর মিযান পুলসিরাত
আর ভয়াবহ কবরেও।
জীবন গরবো সত্যাশ্রয়ী
তুমি হবে সত্য সার।।
আসিয়া এই ভববাসে
বন্দি আছি অষ্টদিক ঘেরে
তোমার নামের তসবিহ লয়ে
বন্দি জীবন দেব হেরে।
নৈরাশ মনে আশা জুগাও
তুমি নাঈম পাগেলার।।
Discussion
Public comments for Ei Bhobobase Keu Nai Tumi Bihone Amar are available on the discussion page.
View discussion