এই মধুর মদির মধুল গানে—শোনাব
শোনাব গো আমি তোমায় গান
এই মিলন মধুর রাতে
থাক তুমি মোর সাথে
অনুরাগে মেশা অভিমান
বন্ধু, শোন গো এই গান।।
ওগো এ গান তোমারই তরে
শুধু স্বপন রচনা করে
গানের তালা উজাড়ি দিনু দান।।
আজ আমার সুরের পাখী
ফিরিছে তোমায় ডাকি
এ ফাগুন হোল অবসান।
Discussion
Public comments for Ei Modhur Modir Modhul Gane are available on the discussion page.
View discussion