এই নীল নীল সেই নির্জনে
গুনগুন মধু গুঞ্জনে
শরমে মরমে দাও দোলা
যেন কতো পথ ওগো চলেছি
কতো সুরে গান গেয়েছি
বিজনে দু’জনে সারাবেলা ।।
জানিনা কখন তুমি আমারই হলে
কখন ছড়ালো সোনা মেঘের কোলে
হারানো আমাকে আমি পেয়েছি কখন
কখন জীবন হলো ফুলের মেলা ।।
কী সুখে হৃদয় কাঁপে অচেনা সে কি?
আমি মেলে সমুখে যে তোমারে দেখি
সবই যেন সুন্দর বলে মনে হয়
তুমি আছো তাই আমি নই একেলা ।।
Discussion
Public comments for Ei Neel Neel Sei Nirjone are available on the discussion page.
View discussion