মন প্রজাপতি, যেন পাখনায় রং লেগেছে
একি চঞ্চলতা ওগো আজ জেগেছে
সেকি আসবে মোর এই জীবনে ।।
আহা, লাজে কাঁপে দু’নয়ন
যেন দেখে ওগো কি স্বপন
মধুময় হবে এ লগনে
মোরে বাঁধে একি বাঁধনে ।।
সাজে বারে বারে এ হৃদয়
যেন হবে নব পরিচয়
আহা দুটি প্রাণে গোপনে
ভীরু অভিসারে যে জনে ।।
Discussion
Public comments for Mon Projapoti, Jeno Pakhnay Rong Legeche are available on the discussion page.
View discussion