এই রাত বলে, ওগো তুমি আমার
ঐ চাঁদ বলে, ওগো তুমি আমার ॥
ঝিলিমিলি জোছনায় ভেসে চলি অজানায়
চেনা আর অচেনায় মনে মনে দুজনায়
জানি না কী মায়ায় টানে আজ ॥
আকাশের নীলিমায়
সুরে সুরে ভরে যায়।
সেই কথা গানে গানে কত আশা সাধ আনে
ঐ চাঁদ বুঝি জানে বাতাসের কানে কানে
বুঝি না কী ডোরে টানে আজ ॥
Discussion
Public comments for Ei Raat Bole Ogo Tumi Amar are available on the discussion page.
View discussion