এই রাত তোমার আমার—
ঐ চাঁদ তোমার আমার,
শুধু দুজনের।
এই রাত শুধু যে গানের—
এই ক্ষণ এ দুটি প্রাণের,
কুহু কূজনের।
এই রাত তোমার আমার।
তুমি আছো—আমি আছি তাই–
অনুভবে তোমারে যে পাই,
এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার।
এই রাত তোমার আমার—
ঐ চাঁদ তোমার আমার,
শুধু দুজনের।
এই রাত শুধু যে গানের—
এই ক্ষণ এ দুটি প্রাণের,
কুহু কূজনের।
এই রাত তোমার আমার।
তুমি আছো—আমি আছি তাই–
অনুভবে তোমারে যে পাই,
এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার।
Discussion
Public comments for Ei Raat Tomar Amar are available on the discussion page.
View discussion