কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি, কে তুমি আমায় ডাক ।।
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেঙো নাকো
কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি, কে তুমি আমায় ডাক
কেন দূরে থাক
ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুপের সুরে সুরে মিলায়ে
তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে ।।
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক ।।
Discussion
Public comments for Keno Dure Thako Sudhu Aral Rakho are available on the discussion page.
View discussion