সত্য়ম শিবম সুন্দরম হে তুমি
প্রাণে প্রাণে পঞ্চপ্রদীপ জ্বালো।
বিষের ভাণ্ড যে হাতে
সেই হাতে তোমার প্রভু অমৃত ঢালো।।
প্রভু তোমারই এ নিখিলে
আমার আমার বলে
কেন হয় মন পাপে কালো।।
প্রভু মিটায়ে জীবন-তৃষ্ণা
তুমি পথ তুমি যে দিশা
সমুখে আঁধার নিশা
করুণায় করো হে আলো।।
Discussion
Public comments for Satyam Shivam Sundaram Hey Tumi are available on the discussion page.
View discussion