এইতো আমার পুড়া কপাল জ্বলে
তুমি হলে পরওয়ারদিগার – সৎ মনুষ্যত্ব করো দিদার
আমি যে এক দিনভিখারি বলি নাদান কাঙ্গালে।।
আমি তোমার অধিন্যস্ত
ভূল করে যাই মস্ত মস্ত
নাই সততার ধার বিন্যস্ত
বলি আমি মাতালে।।
তোমার দয়া মহা অসীম
তুমি রাহমানির রাহিম
তুমি আছ সঙ্গ দিও
আশাতে সর্বকালে।।
তুমি বিশ্ব পরিচালক
অন্তর্যামী তুমি মাসুক
নাঈমে রইবো দাঁড়াইয়া
তুমিহীন পাপ অনলে।।
Discussion
Public comments for Eito Amar Pura Kopal Jwole are available on the discussion page.
View discussion